নগরের উত্তর খুলশী আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে ১১ কাঠা জমিতে র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের অত্যাধুনিক প্লাটিনাম গ্রেডেড সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট প্রকল্প 'ওমেরাস'র নির্মাণকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রকল্প এলাকায় ফিতা কেটে এবং গ্রাউন্ড ব্রেকিংয়ের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয়। র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোসলেম উদ্দিন এ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন।